1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে : শিরীন আখতার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে : শিরীন আখতার

মাসুদ তাহের সেনবাগ থেকে
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩১৭ বার

বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে : শিরীন আখতার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছে সরকার। অনুমতি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে। এছাড়াও তারা জ্বালাও পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাতীয় সমাজতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি-জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দশের শত্রু।

সেনবাগ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় ও সভাপতি মো. গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

অনুষ্ঠানে জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশী, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আল ফয়সাল, এসএম রহিম উল্যাহ প্রমুখ বক্তব্য দেন।

শেষে জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট