1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বার

তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিল ঘোষণার প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি মাত্র ৫ মিনিট স্থায়ী ছিলো।

জেলা জামায়েত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া তফসিল ঘোষণার পর জেলা শহরের মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম, নতুন বাসষ্ট্যান্ড, শহরের বিশ্বনাথ এলাকা, সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকা, বেগমগঞ্জ উপজেলার চৌমুনী বাজার, বাংলাবাজার এলাকার পলোয়নপুল এলাকা, আমিন বাজার ও রমজানবিবি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি জামায়াত কর্মিরা টায়র জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট