ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের লিফলেট বিতরণ ।

জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে এক দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান। এ সময় প্রধান অতিথি হিসেবে নজরুল ইসলাম খান বলেন এই পাতানো নির্বাচন জনগণ মানে না অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। বিএনপি’র নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা জেলে বন্দি করে রাখছে।অবিলম্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতা কর্মীদের দ্রুত মুক্তি, এই পাতানো নির্বাচনকে বর্জন করা নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারকে ক্ষমতায় আনতে হবে। লিফলেট বিতরণের উপস্থিত ছিলেন
জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান। যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন যুগ্ম-আব্বায়ক মিন্টু পল্টন থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ আবু তাহের ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ