1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার

 

  নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা
নোয়াখালী কবিরহাটে একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে।  এতে অন্তত ৪জন আহত হয়।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নবগ্রাম চিরিঙ্গা বাজারে আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে বিরোধের জের ধরে দখলদাররা এ হামলা চালায়।
আহতরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড নবগ্রামের বেলায়তে হোসেনের ছেলে মামুন (৩৫), বদিউজ্জামানের ছেলে। সাইফুল ইসলাম (৩৫), সফিউল্যার ছেলে মমিনউল্যা (৩২) ও মো.আলমের  ছেলে শাহিন (২৩)
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবগ্রাম চিরিঙ্গা বাজারে একটি ভিটি ভুয়া দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন আনসার বিডিপি সদস্যরা ও এলাকাবাসী। একপর্যায়ে ভিটির দাবি নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন নবগ্রাম চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন গং এবং একই গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে। ওই সময় তাদের হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।
 কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল।  আনসার বিডিপির অফিসের সদস্যরা ও এলাকাবাসির একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দু’পক্ষই হটাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  তবে কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট