1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা: ৬ আসামির জামিন না মঞ্জুর | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা: ৬ আসামির জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৯ বার
বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা: ৬ আসামির জামিন না মঞ্জুর
নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার ছয় আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনারুল ইসলাম জানান, দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা আসামি সাহাব উদ্দিন (৩৫), আব্দুল মালেক (৬০) জাহাঙ্গীর (৫৫) সবুজ (৩৮) রায়হান (২৬) রুবেল (৩৮) আদালতে জামিন আবেদন করেন। এরপর বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত মুকুল (২৩) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের মাদক কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভের সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে আসামি কালাম ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা সহ শরীলের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে মুকুল চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এরপর গত ৬ অক্টোবর নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট