1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে মাহফিল চলাকালীন সময়ে দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নোয়াখালীতে মাহফিল চলাকালীন সময়ে দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩১ বার

 

 

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে মাহফিল চলাকালীন সময়ে দোকানে দুর্ধর্ষ চরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় সদর উপজেলার গাজীর খেয়া বাজারে জলিল হুন্ডা সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনারদিন বাজার মসজিদের আয়োজনে একটি মাহফিল চলছিলো, তখন দোকানদার রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মাহফিলে অংশ গ্রহন করেন, সেখানে হুন্ডা সার্ভিসিং দোকানদারের সাথে এলাকার কিছু বখাটে ছেলের সাথে বাকবিতন্ডা হয়, এর সুত্র ধরে দোকান মালিক মাহফিলে থাকার সুবাদে একটি চক্র দোকানটিতে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

দোকান মালিক আবদুল জলিল বলেন, তিনি যখন মাহফিলে বয়ান শুনছিলেন সেখানে এলাকার নাছির উদ্দীনের ছেলে জোবায়ের হোসেন (২২), ইউছুফ আলির ছেলে ফয়সাল (২৩) ও আবদুল সওদাগরের ছেলে রাহান (২১) এর সহিত বাকবিতন্ডার ঘটনা ঘটে, পরে এলাকার লোকজন তাদেরকে সতর্ক করে সেখান থেকে সরিয়ে দেন, দোকানী না এসে মাহফিলে ঢুকে পড়লে এই সুযোগে অভিযুক্তরা রাত সাড়ে ১১ টায় দোকানের সার্টার ও তালা ভেঙে দোকানে ঢুকে দুটি মোটরসাইকেল এবং দোকানে থাকা কিছু পার্টস্ নিয়ে পালিয়ে যায়, অন্যদিকে যাওয়ার সময় দোকানে থাকা আরো কিছু গাড়ি ভাংচুর করে, এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী, তদন্তের জন্য একজন এসআইকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে, রিপোর্ট ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট