1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে শত্রুতার বিষে প্রাণ গেল ৯ হাঁসের  | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নোয়াখালীতে শত্রুতার বিষে প্রাণ গেল ৯ হাঁসের 

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার
নোয়াখালীর কবিরহাটে পূর্বশত্রুতার জের ধরে ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোওশন আরার লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মো.মাহবুল (৬৫) আবদুল হক (৩৫), আবুল বাসার (৩০)। তারা তার পাশের বাড়ির লোক। ওই নারী ছোট পরিসরে কয়েকটি হাঁস, মুরগি পালন করে  নিজের জীবিকা নির্বাহ করে। এতটুকু প্রতিবেশীরা মেনে নিতে না পেরে, তাকে না জানিয়ে তাদের ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে ৯ টি হাঁস তাদের জমিতে পানি খাওয়ার জন্য গেলে আসস্মিক বিষক্রিয়ায় সাথে সাথে ৫টি হাঁস মারা যায়। আরো ৪টি হাঁস মারা যাওয়ার উপক্রম হলে জবাই করে দেন ওই গৃহবধূ
কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই ) মনির হোসেন বলেন, ভুক্তভোগী নারী মৃত ৯টি হাঁস থানায় নিয়ে আসে।  ওসি সাহেব হাঁস গুলো দেখে মাটিতে পুঁতে ফেলার জন্য বলে। তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।  অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট