1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে  সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে  সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম

স্টাফ রিপোর্টার মোঃ হাসান সুমন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৫ বার

 

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আরিফুল্লাহ নূরী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুরুল আলম সিকদার পেয়েছেন ২৩ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দু শুক্কুর পেয়েছেন ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন সিকদার পেয়েছেন ১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে জাফরুল ইসলাম রানা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি সায়েদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাস্টার মোঃ সেলিম উদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমুদ্র কন্ঠের সহ সম্পাদক সেলিম সরওয়ার চৌধুরী।

নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, দৈনিক কক্সবাজার একাত্তরের সম্পাদক ও প্রকাশক বেলাল উদ্দিন বেলাল, দৈনিক সমুদ্র কন্ঠের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম রাশেদ, ই’টেন টিভির কক্সবাজার ব্যুরো চিফ আব্দুর রাজ্জাক, দৈনিক গণসংযোগের পরিচালনা সম্পাদক জাহেদ হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করলে প্রেসক্লাবের সদস্যগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতৃবৃন্দদের করতালির মাধ্যমে বরণ করে নেন। পরবর্তীতে প্রেসক্লাবের কার্যালয়ে একে একে সকল সদস্য বৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী বলেন, সদর উপজেলা প্রেসক্লাবের এই নির্বাচন জেলাবাসীর জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। নেতৃত্ব সৃষ্টিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন পরিচালনা করার সৎ সাহস ও আন্তরিকতা অনেক সংগঠনের নেই। সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাকে সমুন্নত রেখে সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখছে প্রেসক্লাব।তিনি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট