
দৈনিক সকালের সময় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছরে বস্তু নিষ্ঠা সংবাদ প্রেরণ করায় এবার সম্মেলনা পেয়েছেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন।
সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন ১৯৮৮ সালে ১৫ জানুয়ারি লক্ষ্মীপুর পৌর ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। দৈনিক মানব কল্যাণ পত্রিকা দিয়ে কাজের শুরু হলেও পরে জাতীয় দৈনিক সন্ধ্যাবানী, দৈনিক দিন প্রতিদিন, কালের ছবি, অর্থনীতি কাগজ, অধিকার, আনন্দ বাজার, আলোকিত বাংলাদেশে কাজ করেন তিনি। ২০১৮ সালে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় কাজ করতে গিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য এর পরে ২০১৯ সালে সদস্য হন। বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশের মাধ্যমে সুনামের সহিদ জেলাবাসীর সেবা দিয়ে আসছেন তিনি। সাংবাদিকতায় পাশাপাশি শিক্ষানবশি আইনজীবী হিসেবে লক্ষ্মীপুর আদালতে কাজ করেন তিনি। এ সম্মাননার স্বারক দেয়া জাতীয় দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক নুর হাকিমকে লক্ষ্মীপুর জেলাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন।