1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
৭ই মার্চ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন । | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

৭ই মার্চ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন ।

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২১৫ বার

 

নোয়াখালী প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রেসক্লাবের মুল ফটকের সামনে প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ প্রেসক্লাবের সদস্য ও জেলার সাংবাদিক বৃন্দ।
সকাল সাড়ে ১০ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন সাংবাদিক বৃন্দ। এসময় ১ মিনিট নিরবতা পালন করেন সাংবাদিকেরা।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি শাহ ইমরান ওসমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাছির উদ্দিন শাহ্ নয়ন, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, সদস্য আব্দুল মোতালেব ও মাহবুবুর রহমান বাবু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক আজকের সত্যের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান কচি প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্বাধীনতার ৫২ বছর পর সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব ভবনে জেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ জুন স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নোয়াখালী সফরে আসেন। পরদিন ২৩ জুন তিনি নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২৩ সালের ১২ অক্টোবর নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. সহিদুল ইসলাম। এসময় অতিথিদের সাথে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর এবারই প্রথম ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।
এ বিষয়ে মঞ্জু আরো জানান, নোয়াখালী প্রেসক্লাব এ জেলার ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা গর্বিত যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাব সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণমানুষের পক্ষে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট