1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনাস্থা

আল আমিন হাসান জামালপুর
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার

 

জামালপুর সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলজার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের দায়ে ক্লাবের সকল সদস্যরা অনাস্থা দিয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক শফিকুল ভূঁইয়ার প্রস্তাবনায় এবং এক তৃতীয়াংশ সদস্যের সমর্থন ও সাক্ষরে এ অনাস্থা দেয়া হয়।
অনাস্থা দেওয়ার বিষয়ে রিপোর্টার ক্লাবের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান (আনিছ) বলেন, সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক “সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে শুধুমাত্র ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়াও কোন প্রকার রেজুলেশন ছাড়া একক সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্ত সংগঠনের অর্থ উন্নয়ন কাজের নামে আত্মসাৎ করে আসছিল এবং সংগঠনের আয় ব্যয় সহ সকল হিসাব নিকাশ প্রকাশে অনিচ্ছা পোষন করা এবং কোন প্রকার রেজুলেশন ছাড়া সংগঠনে সদস্য ভর্তি করা ও রেজুলেশন ছাড়া সদস্য বাদ দেয়া এবং সংগঠনের সার্বিক উন্নয়নের কাজে বাধা প্রদান করা সহ রেজুলেশন বিহীন সংগঠনের ব্যানারে বহিরাগতদের নিয়ে বনভোজনের যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়ায় তাদের দুইজনকে সংগঠন হতে অনাস্থা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও তিনি আরো বলেন, অনাস্থা দেওয়ার পর ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ কার্য দিবসের মধ্যে সরিষাবাড়ী রিপোর্ট ক্লাবের নতুন কমিটি গঠন করে দিবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ, দৈনিক খবর পত্রিকার প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, দৈনিক আলোর জগৎ পত্রিকার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট