1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মাটিবাহী ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চেয়ারম্যানের দফারফার চেষ্টা  | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মাটিবাহী ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চেয়ারম্যানের দফারফার চেষ্টা 

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২২ বার
নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর চাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট টু মন্ডলিয়া সড়কের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (১৩) ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির।  সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্ত ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয় বিষয়টি দফারফার চেষ্টা চালাচ্ছেন। এ
এ বিষয়ে জানতে চাইলে ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছেনা। আমার কাছে এসেছে বিষয়টি সমাধা করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধা করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছেনা। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। থানায় লিখিত দিয়ে যাবে। নিহতের পরিবার ময়না তদন্ত করতে চাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট