1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের অনিয়ম দূর্ণীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের অনিয়ম দূর্ণীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১৫ বার
বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ ও একটি সচল জনশক্তি গড়ে তোলার কথা, সেখানে একজন অধ্যক্ষের অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় একটি প্রতিষ্ঠান অচল হওয়ার পথে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালীর গাবুয়া উপ-শহরে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারির অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমনটাই বলেছেন, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অধ্যক্ষ কর্তৃক নির্যাতিত ব্যক্তি ও এলাকাবাসী জানায়, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে চাপে রেখে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্যাতন করে আসছেন। তার এমন কর্মকান্ডের প্রতিবাদ করায় অনেক কর্মকর্তা ও প্রশিক্ষককে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে আহত করেছেন।
অভিযোগ করা হয়, অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারি দীর্ঘ দিন ধরে একই প্রতিষ্ঠানের প্রধান হয়ে সরকারি অর্থ আত্মসাত করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বদলি বা চাকুরিচ্যুত করে বের করে দেন। প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রশিক্ষণ ভাতা না দিয়ে নানা কারসাজির করে পুরোটাই তিনি তুলে নিয়ে যান। এসব অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বলে আমি প্রধানমন্ত্রীর আত্মীয়, কেউ আমার কিছু করতে পারবে না।
দূর্ণীতির অভিযোগে ২০১৬ সালে অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারিকে এই প্রতিষ্ঠান থেকে একবার বদলি করা হলেও কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে পুনরায় নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ। তাই প্রতিষ্ঠানটি বাঁচাতে এই দূর্ণীতিবাজ অধ্যক্ষকে অপসারণের জ্রোালো দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট