1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আন্তর্জাতিক নদীকৃত্ব দিবস পালিত 'বুড়ির খাল'কে জীবিত করার দাবিতে কর্মসূচি! | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আন্তর্জাতিক নদীকৃত্ব দিবস পালিত ‘বুড়ির খাল’কে জীবিত করার দাবিতে কর্মসূচি!

মিজানুর রহমান বরগুনা পাথরঘাটা প্রতিনিধি: '
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার

 

করবো খাল-নদী সুরক্ষা, উপকূল হবে রক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে কৃষি-কৃষক-জেলেদের বাঁচাতে মৃত, বুড়ির খাল-মাঝের খাল পুনরুদ্ধার, স্লুইজগেটগুলো সচল ও দূষণমুক্ত নদীর দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় মৃত্যু ‘বুড়ির খাল’কে জীবিত করতে প্রতিকী খাল খনন কর্মসূচি এবং নদীর জীবন ফেরাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করে এলাকাবাসী।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও সিসিআরসি আয়োজনে বলেশ্বর নদের‌ পাড়ে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্ব দিবসে এমন ব্যতিক্রম কর্মসূচি পালনে ৩ শতাধিক জেলে, কৃষকসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে সিসিডিবি, সুশীলন, সংকল্প ট্রাস্ট, এনএসএস, স্যাপ বাংলাদেশ, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), রুপান্তর-আস্থা, সংগ্রামসহ অন্তত ৩০ টি সামাজিক সংগঠনসহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সিসিডির ম্যানেজার সুব্রত মিস্ত্রী, সুশীলনের ম্যানেজার কিশোর দাস, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, আ. মালেক, তানিয়া বেগম প্রমুখ।

তানিয়া বেগম ও আবদুর রহিম বলেন, বুড়ির খালে এক সময় ট্রলার চলতো, স্লুইজ থেকে পানি কৃষি জমিতে পানির অভাব পুরন করতো আজ তা ইতিহাস হয়ে গেছে। এই খালের পানি কয়েক হাজার কৃষকের হাসি ফোটাতো; আজ কৃষকের কান্না ছাড়া কিছুই না। আমরা এই খাল পুনখননের দাবি জানাচ্ছি।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, দেশকে বাঁচাতে হলে নদী রক্ষা করতে হবে। নদী-খাল বিলুপ্ত হলে দেশ রক্ষা করাও অসম্ভব হয়ে পড়বে। তাই এখনই সময় দেশের সকল নদী-খাল রক্ষাসহ নদী দূষণমুক্ত করা। এ ক্ষেত্রে নদী নিয়ে গবেষণাসহ সরকারকে নতুন নতুন উদ্যোগ নিতে হবে‌।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, পাথরঘাটার মানুষ কৃষি এবং মৎস্য পেশার উপর নির্ভরশীল। এখানে উভয়ের জন্যই খালের প্রয়োজনীয়তা রয়েছে। পদ্মায় যে দুটি খালের জন্য মানববন্ধন করা হয়েছে তা ন্যায্য দাবি বলে আমার কাছে মনে হচ্ছে। প্রশাসন থেকে ততটুকু করার আছে তা করা হবে।

০১৭৪৪২৬৩৫৩৮
১৪ মার্চ ২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট