ধর্মীয় ও নৈতিক শিক্ষা জীবনের শ্রেষ্ঠ সম্পদ মোঃ ইয়াসিন আরাফত
। মোঃ ইদ্রিছ মিয়া । সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইয়াসিন আরাফাত স্থানীয় সাইয়েদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মেহমান বক্তৃতায় বলেন ধর্মীয় নৈতিক শিক্ষা জীবনের শ্রেষ্ঠ সম্পদ।২০ মার্চ সকাল,১১টায় মাদ্রাসা মাঠে সাবেক অধ্যক্ষ মোঃ আবু সালমানের বিদায় ও দাখিল প রীক্ষার্থীর সংবর্ধনায় সভায় প্রধান মেহমানের বক্তৃতায় এ কথা বলেন। সবাই সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তৈয়ব। ৬ নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আরো বলেন অর্থ মাদ্রাসার ছাত্রীরা নিরাপদে আসা-যাওয়া করতে পারে না বখাটে ,ইভটিজিং এর ,শিকার হয় আমি তা জানতে পেরেছি। তিনি এই সন্ত্রাসী ইভটিজিং ,চাঁদাবাজি সহ সকল অপরাধীদের কঠোর ভাবে দমন করার ঘোষণা দেন। তিনি মাদ্রাসা উন্নয়নে লক্ষ্যে যাতায়াতের রাস্তা সহ সকল কাজগুলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করবেন বলে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন দাতা সদস্য ইতালি মোস্তাফিজুর রহমান, শিক্ষক আলী আকবর, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলীউল্লা ফয়সাল আহমেদ প্রমুখ। মাদ্রাসায় ৫ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন’এ সময় শিক্ষার্থীর শতভাগ উপস্থিতিতে আলেম পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সবশেষে দেশ ও জাতির শান্তি কামনা করে আল্লাহর নিকট দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মোঃ আবু সালমান