1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 ১৪ বছর পর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

 ১৪ বছর পর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসমিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গ্রেপ্তার  আব্দুল হক ওরফে কাদের (৫৬) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডর এএসপি মো.গোলাম মোশের্দ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আসামি আব্দুল হক ওরফে কাদের ও তার বাবা ছেরাজল হক মিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম রুহুল (৩৫) কে হত্যা করে। পরে এ ঘটনায় কবিরহাট থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-৫। কবিরহাট থানার তদন্তকারী কর্মকর্তা  সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় আসামিদের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল হক কাদের কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট