1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না : মির্জা ফখরুল | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না : মির্জা ফখরুল

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৬ বার

২৬ মার্চ উপলক্ষে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ মঞ্চে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান মির্জা ফখরুলের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়। সমাবেশ মঞ্চের মূল ব্যানারের সঙ্গে ভারতীয় পণ্য বয়কটের তিনটি ফেস্টুন টানানো হয়। এর মধ্যে দুটি লাল কালিতে এবং একটি কালো কালিতে লেখা। প্রথম ফেস্টুনটি লাল কালিতে লেখা ভারতীয় পণ্য বর্জন করুন। দ্বিতীয় ফেস্টুনটি কালো কালিতে লেখা ভারতীয় পণ্য বর্জন করুন- ইংরেজিতে- বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, তৃতীয়টিতে লেখা লাল কালিতে ইংরেজিতে লেখা- বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। সমাবেশ চলাকালে মূলমঞ্চে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই প্রতিবাদী ফেস্টুন প্রদর্শন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য গত ২২ মার্চ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় চাদর মাটিতে ফেলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেন। এরপর বিএনপির জোট সঙ্গীরাও রিজভীর ভারতীয় পণ্য বর্জনের কর্মসূিীর সঙ্গে একাত্মতা পোষণ করেন। মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভারতের উল্লেখ না করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না। তিনি বলেন, ফকির আলমগীরের একটা চমৎকার গান আছে, ‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে নয়’। আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা করো দয়ায় স্বাধীন হয়নি। আজকে সেই বোধ নিয়ে রুখে দাঁড়ান, আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো দেখবে, অতীতে দেখেছে। আর কোনো দেশ যদি আমাদেরকে মনে করে যে, আমাদের ওপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি, মোগল আমলেও করেনি, বৃটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট