1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া বলেন আওয়ামীলীগের হাতে স্বাধীনতা নিরাপদ নয় | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া বলেন আওয়ামীলীগের হাতে স্বাধীনতা নিরাপদ নয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০৭ বার

আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৫ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বারবার প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ভোট চুরি করে দেশে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। স্বাধীনতাকে আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি মনে করে। অথচ আওয়ামী লীগের মধ্যে কেউ বীরশ্রেষ্ঠ নেই। আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। তারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। এই আগ্রাসী শক্তি ও আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদের পতন ও বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামায়াতসহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রকাশ্যে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে পারছে না। আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, সামাজিক সুবিচারের যে ঘোষণা আছে তা আজ ভুলুণ্ঠিত।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। আজকে মানুষের বাক-স্বাধীনতা নাই। জনগণ স্বাধীনতার সুফল আজও ভোগ করতে পারেনি।

কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার আজ
তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছে জনগণ নিরাপদ নয়। মানবতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। আওয়ামী সরকার যখনই এ দেশের ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে পড়ে, ব্যাংক লুট হয়, সকল অন্যায় বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়ে, সীমান্তে হত্যা বেড়ে যায়, দেশের শিক্ষা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটে। কালচারাল আগ্রাসন পুরো জাতিকে গ্রাস করে নেয়। আমাদের পূর্বপুরুষদের চেষ্টায় এদেশ ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হয়েছে আর আওয়ামী লীগ সরকার এদেশকে আবারো পার্শ্ববর্তী দেশের কলোনি বানিয়েছে। তাই বাংলাদেশকে রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আরেকটি স্বাধীনতার সংগ্রাম অনিবার্য হয়ে পড়েছে।

দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, সহকারী অফিস সম্পাদক আব্দুস সাত্তার সুমন, সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট