1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোহেল রানা নারায়নগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার

: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের দেড় হাজার হত দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাউন্সিলর হাজী মো: নূর উদ্দিন মিয়া।

রবিবার (৭ এপ্রিল) সকালে নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, শিমরাইল দক্ষিণপাড়া বৌ-বাজার ও শিমরাইল মধ্যপাড়া আলোকিত শিমরাইলের কার্যালয়ের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, থ্রি পিছ, সেমাই, চিনি ও দুধ।
এসময় ওয়ার্ডের সাধারণ মানুষ কাউন্সিলরের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে উঠেন।

কাউন্সিলর হাজী মো: নূর উদ্দিন মিয়া তার প্রতিক্রিয়ায় জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ উৎসব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে ভাগাভাগি করতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নিয়ে থাকি। এবার আমার ওয়ার্ডের তিন হাজার পরিবারের মুখে হাসি ফুটাতে উদ্যোগ নিয়েছি। আজ দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, থ্রি পিছ, সেমাই, চিনি ও দুধ।

এসময় কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁর পুত্র সাইফুল ইসলাম রাফিন, তাঁর বড় ভাইয়ের ছেলে আহাদ বিন হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন আলেক, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দিন, সালামত উল্লাহ, ওমর ফারুক, ইমরান হোসেন আকাশ, নিজাম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ওসমান গনি ফরহাদ, আব্দুল মান্নান, মো: কাশেম, মো: কবির হোসেন, ইউসুফ, সিরাজুল ইসলাম, মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন আনুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট