1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নীতি নৈতিকতা সম্পন্ন সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধতা জরুরী | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নীতি নৈতিকতা সম্পন্ন সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধতা জরুরী

হোসেন সুমন কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার

এফডিএর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্ত

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এফডিএ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (সোমবার) শহরের বিলাসবহুল স্বপ্নীল সিন্ধু হোটেলে সংগঠনের সভাপতি মহিউদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশেমিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ হোসাইন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাশেমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী, সহ: সভাপতি একরামুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মঈন উদ্দিন, মোঃ শাহজাহান, আজিজ উল্লাহ, জিয়াউল হক জিয়া, ডাক্তার মোঃ রায়হান, মনজুর আলম, মিশকাত উদ্দিন, এডভোকেট রেজাউল হোসেন মামুন, জানে আলম, মোঃ মনসুর, আব্দুর রহমান, মোস্তফা কামাল, দীন মোহাম্মদ, শাহেদুল ইসলাম, আহমেদ জাহেদ, সায়মন কামাল, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আরিফুল্লাহ নূরীকে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা, সংগঠনের সদস্য জিয়াউল হক জিয়াকে উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা ও এডভোকেট রেজাউল হোসাইন মামুনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সম্মানিত অতিথিগণকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এক যুগ পূর্ণ হয়েছে ফ্রেন্ডস ডেভেলাপমেন্ট এসোসিয়েশন। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেলাজুড়ে প্রশংসিত হয়েছে এফডিএ। সমাজ ও দেশ গঠনে অন্যতম সহায়ক হিসেবে এগিয়ে চলছে এই সংগঠন। সভায় বক্তারা সংগঠনের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট