1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী সদরে পল্লী  চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালী সদরে পল্লী  চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১১ বার
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসের হাট বাজারে পল্লী চিকিৎসক নুরুল হকের নিকট চাহিত চাঁদা না পেয়ে তাঁর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার বিকেলে স্থানীয় খাসেরহাট বাজারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  বিপুল সংখ্যক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী চিকিৎসক নুরুল হক দীর্ঘদিন যাবৎ খাসের হাট বাজারে মেডিসিন ব্যবসা করে আসছে। সাম্প্রতিক স্থানীয় হারিছ মিয়ার ছেলে সন্ত্রাসী মো. ওলেমান, শরীফ উল্যার ছেলে আবদুল করিম পল্লী চিকিৎসক নুরুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে দিবে না বলে নুরুল হককে হুমকি দেয় সন্ত্রাসীরা। গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসীরা নুরুল হকের নিকট চাহিত চাঁদার জন্য যায়। এসময় তাদের চাঁদা না দেওয়ায় তারা নুরুল হকের ওপর হামলা চালিয়ে গুরত্বর আহত করে। বর্তমানে নুরুল হক নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই হামলায় জড়িত চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মীর জায়েদুল হক রনি বলেন, পল্লী চিকিৎসকের ওপর হামলার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট