1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভোলার চরফ্যাশনে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভোলার চরফ্যাশনে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৩২ বার

ভোলার চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সুজন মাতাব্বর (২২) নামের এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গত বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুজন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মাতাব্বরের ছেলে।
এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে তার বাড়ির পাশবর্তী ওয়ার্ডে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সহপাঠী ও নিহত সুজনের বড়ভাই উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিতিৎসার জন্য ঢাকায় পাঠায়।এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের পিতা মো শাহ আলম মাতাব্বর বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা করেছেন।নিহতের ভগ্নিপতি মো সুমন খাঁন জানান, বুধবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি জমিতে স্থানীয় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে যায় সুজন। এ সময় ক্রিকেট খেলার দল ভাগ নিয়ে ২ নম্বর ওয়ার্ডের রহিম মাঝির ছেলে রাজ্জাকের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজ্জাক ও তার ভাই রিপন, মাসুদ, শাহাদাত, মামাতো ভাই শমিমসহ মোট ৭-৮ জন মিলে সুজনকে এলোপাথারি মারধর করে। পরে বিষয়টি স্থানীয় একজন মিমাংশা করে দেয়। এরই মধ্যে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তার মামাদের খবর দিলে তার মামা গনী বেপারী ও সিরাজ খেলার মাঠে আসে। এ অবস্থায় সুজন খেলা রেখে বাড়ি চলে যাওয়ার জন্য রওনা করে। এ সময় মামাদের দেখে রাজ্জাক উত্তেজিত হয়ে ক্রিকেট ব্যাট দিয়ে সুজনের পিছন দিক দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে ছটপট করতে থাকে। পরে খবর পেয়ে সুজনের বড় ভাই খোকন ঘটনাস্থলে এসে সুজনকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তিনি আরো বলেন, অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। সেখানেও সুজনের কোনো উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে রাত ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের পিতা শাহ আলম মাতাব্বর বাদী হয়ে দুলারহাট থানায় একটি মামলা দিয়েছেন।দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, বুধবার দুপুরের দিকে ক্রিকেট খেলা নিয়ে সুজনের মাথায় ব্যাট দিয়ে আঘাত করা হয়। ঢাকায় নেয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট