1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগেরহাটে ধান কাটা উদ্বোধন করলেন এমপি বদিউজ্জামান সোহাগ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বাগেরহাটে ধান কাটা উদ্বোধন করলেন এমপি বদিউজ্জামান সোহাগ

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার

বাগেরহাটের শরণখোলায় বোরো ধান কাটা উৎসবে যোগ দিয়ে কৃষকদের সাহস জুগিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিলবুনিয়া গ্রামে এ ধান কর্তন উৎসব উদ্বোধন করা হয়েছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান (অঃদাঃ) এর সভাপতিত্বে ধান কর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়ান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের ইমরান হোসেন রাজিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, ইউপি সদস্য শাজাহান বাদল জোমাদ্দার,জালাল আহমেদ রুমি, তপু বিশ্বাস,মোঃ কাওসার হোসেন, মোঃ খায়রুল শরীফ ও মোঃ ছগির ফকির। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন কৃষকের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন বলে দেশে খাদ্য সংকট কম এবং উৎপাদন বেশি। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা জানান শরণখোলো উপজেলায় ১২শ হে. জমিতে ধান চাষাবাদ করা হয়েছে হেক্টর প্রতি ছয় দশমিক পাঁচ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট