1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নবগঠিত দেশের সাথে নাম মিলিয়ে নাম রাখা হলো বাংলা সিটি পিএল সি | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নবগঠিত দেশের সাথে নাম মিলিয়ে নাম রাখা হলো বাংলা সিটি পিএল সি

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার

কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয়েছে পরিচালকদের মধ্যে পরিচয় বক্তব্য।


সবার কল্যাণ নিশ্চিত করার নীতি ও প্রত্যয়ে ব্যবসা করবে বাংলা সিটি পরিবার। ২৭ এপ্রিল শনিবার কোম্পানীর পরিচালক ও প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডারদের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় এমন বক্তব্য তুলে ধরেন কোম্পানীর অধিকাংশ পরিচালক এবং শেয়ার হোল্ডারগণ।
বাংলাসিটি পরিবারের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ২৭ এপ্রিল শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টন,পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের হলরুমে অনুষ্ঠিত হয়। কোম্পানী ৬৭জন পরিচালক ও বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডারগণ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে এ কোম্পানীর ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ ঈদ আনন্দ ভাগাভগির চিরায়ত বলয় ভেঙ্গে তাদের ব্যবসায়ীক মিশন ভিশনের আলোচনা মত্ত হয়েছিল।
কোম্পানীর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. ইমামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালকবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।
কোম্পানীর ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদ উল্লাহ এবং পরিচালক লেখক রিক্তার হোসেনের বক্তব্য সবার দৃষ্টি কাড়ে। রিক্তার হোসেন তার বক্তব্যে কোম্পানীকে নিয়ে তার স্বপ্নের কথা বলেন। আর ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদ উল্লাহ কুরআন ও হাদিসের আলোকে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নের রেফারেন্স ধর্মি বক্তব্য তুলে ধরে বলেন, আজকের এ উদ্যোগ একদিকে যেমন সুখের অন্য দিকে বিরাট ভয়েরও ব্যাপার।
যদি এ উদ্যোগ আল্লাহ এবং আল্লাহর বিধান মেনে মানবিক কল্যাণে পরিচালিত হয়, তা হবে সবার জন্য সুখবর। আর যদি তা না হয় তাহলে এই একটি উদ্যোগই জীবনের মূল লক্ষ্য জান্নাত লাভের প্রচেষ্টার পথে সব চেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে। এ কারণে উদ্যোক্তাদেরকে সবার জায়গা থেকে সততা নিষ্ঠা এবং ইসলামের রীতি মেনে ব্যবসায়িক কর্মপরিকল্পনা সাজানোর আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ব্যবসায়িক মিশন ভিশন তুলে ধরতে গিয়ে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খোকন বলেন, একটি ক্ষুদ্র উদ্যোগ থেকেই একটি মহাপরিকল্পনার জন্ম হয়। গড়ে ওঠে মহাকালের বুকে বিশাল সব নগর বন্দর।
যা সে সময়ের সভ্যতার জন্য মাইল ফলক হয়ে ওঠে। আমরা এমন কিছু করতে চায় যা সবার ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তি নিশ্চিত করবে। তিনি সকল পরিচালককে দায়িত্ব নিয়ে কোম্পানীকে এগিয়ে নেয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে ডা. ইমামুল হোসেন বলেন, আইনগত ভিত্তি ঠিক রেখে সততার সাথে কাজ করলে সফলতা আসবে। কিন্তু কেউ আপনার কাজ করে আপনার ব্যবসায়িক সফলতা এনে দেবে এমন বিশ্বাস করা ভুল হবে। তবে যা করার তা হচ্ছে একটি স্বচ্ছ নিয়মের মাধ্যমে সবার জন্য অংশ গ্রহণমূল কাজে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি করা।
এটা হলেই বাকি সব ঠিক মতো চলবে। তিনি কোম্পানীর পরিচালকদের ধন্যবাদ জানান। সেই সাথে কোম্পানীর উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানকে মনোগুগ্ধকর করতে মাঝে মাঝে গজল ও সঙ্গীতের আয়োজন ছিলো চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট