1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লিমা ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার

নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হলো, মো.হামদান (৭) ও তার ছোট ভাই মো.হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিস্কারের কাজে ব্যক্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোজখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট