1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাজানো অস্ত্র মামলা দিতে গিয়ে রাজবাড়ী ডিবির জালে আটকা পড়লো ডিবির সোর্স সহ চারজন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সাজানো অস্ত্র মামলা দিতে গিয়ে রাজবাড়ী ডিবির জালে আটকা পড়লো ডিবির সোর্স সহ চারজন

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার

উদ্ধার হয়েছে একটি ওয়ান শুটার গান।
রাজবাড়ী সদর থানা রামকৃষ্ণপুর সাব্বিরের বাড়ির পাশে গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে ঝরা বাঁশ পাতা দিয়ে একটি ওয়ান শুটার গান লুকিয়ে রেখে সাব্বিরকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য বড়চর বেনিনগর এর মিরাজ নামে পুলিশের এক সোর্স তথ্য দেয় ডিবি পুলিশ কে। রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে গতরাতে। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উক্ত সোর্স এর দেওয়া তথ্যটি যাচাই করতে গিয়ে সন্দেহ হলে উল্টো সোর্সকে আটক করে রাজবাড়ী ডিবি পুলিশ। উক্ত সোর্স এর দেখানো মতে ২৮ এপ্রিল ভোর রাতে রাজবাড়ী সদর থানা রামকৃষ্ণপুর এলাকায় সাব্বিরের বাড়িতে ঢুকতে বাম পাশে জনৈক মুক্তারের গোয়াল ঘরের পিছনে বাতাবি লেবু গাছের নিচে থেকে ঝরা বাঁশ পাতা দিয়ে লুকানো অবস্থায় উদ্ধার করে একটি ওয়ান শুটার গান। উক্ত সোর্স মিরাজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য।
গ্রেফতারকৃত আসামী মিরাজকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বর্নিত অস্ত্রটি তাকে রাজবাড়ী জেলার দয়াল নগর এলাকার আজম মন্ডল গ্রুপের মোঃ শাকিল শেখ ১৫/২০ দিন আগে রোজার মধ্যে দিয়েছে এবং বলেছে যে, যদি টুকু মিঝির গ্রুপের সাব্বিরকে এই অস্ত্রটি সহ পুলিশের নিকট ধরায়ে দিতে পারে তাহলে মোঃ শাকিল শেখ মিরাজকে ভাল একটা খরচ দিবে। তখন মোঃ শাকিল শেখের কাছ থেকে অস্ত্রটি নিয়ে আসামী মিরাজ শেখ ০৩নং আসামী রানা মোল্লার নিকট রেখে আসে। ২৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৯:০০ টার সময় আসামী মিরাজ শেখ আসামী রানা মোল্লাকে অস্ত্রটি নিয়ে তার কাছে আসতে বললে আসামী রানা মোল্লা অস্ত্রটি নিয়ে রাত অনুমান ০৯:৩০ ঘটিকার সময় বড় চরবেনীনগর মিরাজ শেখের কাছে আসে। আসামী মিরাজ শেখ অস্ত্রটি নিয়ে রনি বিশ্বাস এর হাতে দেয় এবং বলে দেয় যে, অস্ত্রটি যেন সাব্বিরের বাড়ীতে রেখে আসে। রনি বিশ্বাস তাহার সংগীয় রানা মোল্লাকে সাথে নিয়ে পলাতক আসামী আল-আমিন (২৩), পিতা-সিদ্দীক সরদার, মাতা-রাবেয়া বেগম,ভবানীপুর (রেলওয়ে কলোনী), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এর মোটর সাইকেলে করে ২৭/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত ১০:০০ টার সময় সাব্বিরের বাড়ীর সামনে যায় এবং আসামী মিরাজ শেখের কথা মতো রনি বিশ্বাস অস্ত্রটি সাব্বিরের বাড়ীতে ঢুকতে বাম পাশে মোঃ আক্তার হোসেনের গোয়ালঘরের দক্ষিণ পার্শ্বে বাতাবি লেবু গাছের গোড়ায় বাঁশের পাতা দিয়ে ঢেকে রেখে আসে। উক্ত ঘটনায় আসামী ১। মিরাজ শেখ (২৭), পিতা-মৃতঃ আঃ আজিজ শেখ, সাং-বড় চরবেনীনগর, ২। মোঃ শাকিল শেখ (২৮), পিতা-আঃ কাদের শেখ, সাং-দয়ালনগর, ৩। রানা মোল্লা (২৯), পিতা-মোঃ ছালাম মোল্লা, সাং-রেল কলোনী ভবানীপুর, ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ রনি বিশ্বাস (১৭), পিতা-মোঃ লিটন বিশ্বাস, সাং-বড় চরবেনীনগর, সর্ব থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী দেরকে ০১(এক)টি, লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শ্যূটার গান, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত, যাহা বাটসহ আড়া-আড়ি ভাবে লম্বা ১৪.৫ (চৌদ্দ দশমিক পাঁচ) ইঞ্চি, শুধু ব্যারেল লম্বা ১০ (দশ) ইঞ্চি, সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত ১ ২ ও ৩নং আসামীর বিরুদ্ধে একাধীক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট