নারী মহাপরিচালক শিরীন পারভীন,দুর্নীতি দমন কমিশন (দুদক).
প্রথমবারের মত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হলেন একজন নারী।
পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন শিরীন পারভীন।
নিজস্ব জনবল কিংবা প্রেষণ যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা গেছে,দুদক সচিব খোরশেদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপন।
মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করে ।