1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
| দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪৯ বার

নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
জেলা শহর মাইজদী নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও শ্লোগান দেন সাংবাকিরা।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।
বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাণ্ড ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে মানুষসহ অন্যান্য জীবের বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে পড়ছে। এই পরি তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনতে কাজ করবে সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট