1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগেরহাট শরণখোলায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বাগেরহাট শরণখোলায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১১ বার

বাগেরহাটের শরণখোলায় বৃষ্টির পানি ট্যাংকিতে সংরক্ষণ করতে গিয়ে চারতলা ভবন থেকে পা ফঁসকে পড়ে গিয়ে গুরুতর যখম হয়ে হাসপাতালে মৃত্যু বরণ করেছে মনিরুজ্জামান নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে ৬মে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে উত্তর কদমতলা গ্রামে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় গতকাল হঠাৎ ঝড়সহ রহমতের বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির পানি ধরার জন্য উপজেলার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা আঃ আজিজ হাওলাদারের পুত্র গত ৩ বছর আগে বিদেশ ফেরত মনিরুজ্জামান মিলন(৩৮) তার নিজস্ব বিল্ডিং এর চতুর্থ তলায় পানির ট্যাংকিতে লাইন সংযোগ দিতে গিয়ে হঠাৎ অসাবধানতাবসত পা ফঁসকে ছাদ থেকে নিচে পড়ে যায়। এ সময় মাথায় গুরুতর যখম হয় মিলন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় রাত ৯ টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার প্রস্তুতি চলাকালে হাসপাতাল বেডে মৃত্যু হয় মনিরুজ্জামান মিলনের।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, তার মাথায় বড় ধরনের আঘত পেয়েছে যে কারনে কান এবং নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো। তাকে অক্সিজেন সহ অন্যান্য সেবা দেওয়ার ৫ মিনিটের মধ্যেই মৃত্যু বরণ করেন। তার ভাই মোঃ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মিলন ৩ বছর আগে বিদেশ থেকে বাংলাদেশে এসে রায়েন্দা হাসপাতাল সংলগ্ন উত্তর কদমতলায় পরিবার পরিজন সহ বসবাস করে। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট