1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২৩ বার
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকাল বেলায় বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি একবারে কম।
বুধবার ( ৮ মে) সকাল ৮টা থেকে ৬১টি ভোট কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এই ভোট গ্রহণ চলবে।
সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি ক্রমশ বাড়বে বলে আশা করছে প্রার্থীরা।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। ভোটের মাঠে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬শ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট