1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগেরহাটে কাঠের পুল দিয়ে পারাপার  শিক্ষিতীসহ‌ ৩ গ্রামের মানুষের ভোগান্তি চরমে | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বাগেরহাটে কাঠের পুল দিয়ে পারাপার  শিক্ষিতীসহ‌ ৩ গ্রামের মানুষের ভোগান্তি চরমে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৫১ বার

বাগেরহাটে কাঠের পুল দিয়ে পারাপার  শিক্ষিতীসহ‌ ৩ গ্রামের মানুষের ভোগান্তি চরমে

এনায়েত করিম রাজিব
মোরেলগঞ্জ বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়নের মধ্য খারইখালী গ্রামের দরগা বাড়ির খালের উপরে অবস্হিত ঝুকিপূর্ন কাঠের পুল পারাপারে ছাত্র/ছাত্রী সহ মানুষের ভোগান্তি এখন চরমে। দ্রুত সংস্কার করে পারাপার সুগম করার দাবী স্হানীয়দের।

বৃহস্পতিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পঞ্চকরন ইউনিয়নের মধ্য খারইখালী গ্রামের দরগা বাড়ির খালের উপর থাকা কাঠের পুলটি ঝুকিপূর্ন অবস্হায় রয়েছে। পুলটির এক পাশ দিয়ে স্হানীয় ৩ গ্রামের প্রায় ২/৩ হাজার পরিবারের লোকজন ও একপাড়ে ১৩ নং মধ্য খারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডা. হিরম্নয় কলেজ, ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়, পাঁচগাও বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা ঝুকি নিয়ে পাড়াপার করছে, যে কোন মূহের্তে ঘটতে পারে দূর্ঘটনা। ভ্যান, মটরসাইকেলসহ কোন যানবাহন চলাচল করতে পারছে না ওই পুল থেকে।

এ বিষয় মধ্য খারইখালী গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আঃ রহিম হাওলাদার, কাদের শেখ ও আঃ গনি বলেন, এই পুলটি দিয়ে পাড় হয়ে প্রতিদিন আমরা পার্শ্ববর্তী পাঁচগাও বাজার, পঞ্চকরন নতুন বাজার ও সোনাখালী বাজারসহ বিভিন্ন স্হানে যাতায়াত করতে হয়। পুলটি ভেঙ্গে যাওয়ায় এ এলাকার স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ আমাদের পারাপারে ভোগান্তি লাগবে দ্রুত পুলটি মেরামত করার দাবী জানাই।

১৩ নং মধ্য খারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরা আফরোজা বলেন, ভাঙ্গা পুলটির কারনে বিদ্যালয়ে দিনদিন ছাত্র/ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এখনতো পুলটির একপাশ থেকে আমরা নিজেরা ছাত্র/ছাত্রীদের পাড় করে স্কুলে নিয়ে আসি, পুলটি দ্রুত সংস্কার না হলে সম্পূর্ন ভেঙ্গে গেলে ওপারের ছাত্র/ছাত্রী আমাদের স্কুলে আসতে পারবে না। ফলে স্কুল ও শিক্ষার্থীরা পড়বে বিপাকে।

এ বিষয় জানতে চাইলে পঞ্চকরন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, পুলটি সংস্কারের ব্যাপারে উপজেলা নির্বাহী ও জেলা প্রকৌশলীর দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে, পুলটি দ্রুত সংস্কার করা হবে।

এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, মধ্য খারইখালীর ভাঙ্গা পুলটি সংস্কারের জন্য বরাদ্দ তালিকায় আছে। অর্থ বরাদ্দ চুড়ান্ত হলেই সংশ্লিষ্ট চেয়ারম্যান পুলটির সংস্কার কাজ করবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট