1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মাদারীপুর সদরে চাচাকে হারিয়ে ভাতিজা হলেন চেয়ারম্যান  | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মাদারীপুর সদরে চাচাকে হারিয়ে ভাতিজা হলেন চেয়ারম্যান 

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৪ বার

মাদারীপুর সদরে চাচাকে হারিয়ে ভাতিজা হলেন চেয়ারম্যান

মোঃ মহসিন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলা পরিষদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. মোহসীন মিয়া।
নির্বাচন অফিস ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান এবং মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহন করেন। যা চাচা ভাতিজার লড়াই হিসাবে আলোচিত হয়েছে পুরো জেলা জুড়ে। নির্বাচন শেষে ফলাফলে চাচাকে ১৪ হাজার ২ শত ৯১ ভোটে হারিয়ে ভাতিজা আসিবুর রহমান খান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসিবুর রহমান খান পেয়েছে ৭৫হাজার ৫ শত ৯৪ ভোট অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চাচা পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩শশ ৩ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০হাজার ১শ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭হাজার ২শত ৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাছান রাখি। তিনি ৫৬হাজার ৬শত ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২হাজার ৪শত ২০ ভোট।
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোহসিন মিয়া আনারশ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭ শত ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১হাজার ৫ শত ৫৪ ভোট। বিজয়ী প্রার্থী মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামীলীগের সদস্য।
এদিকে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. সাহাবুদ্দিন মিয়া ৩৫ হাজার ৩ শত ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ুম মিয়া পেয়েছেন ২৫হাজার ৮শত ৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুর জাহান পারুল। তিনি ২৬ হাজার ৪ শত ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিতা কুদ্দুস পেয়েছেন ২৫ হাজার ১শত ৫৮ ভোট।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো.আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট