1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি নি, দেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি নি, দেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২১৭ বার

ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি নি, দেশের জনগণ আ

নৈরাজ্য করে বিএনপি নেতারা ‘একটা শিক্ষা’ পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবার নৈরাজ্য, সন্ত্রাস এবং অরাজকতা করলে এবার ডাবল শিক্ষা পাবে। আমরা বসে নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়বো। ১০মে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর(উত্তর-দক্ষিণ), ঢাকা জেলা ও দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভায় করেন। এসময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি বিএনপি নেতারা জামিনে মুক্তি হওয়ায় আবার নৈরাজ্য সৃষ্টি হলে আওয়ামী লীগ কী করবে এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ছাড়া পাচ্ছেন। দেশের আদালত, বিচার বিভাগ স্বাধীন বলে সেটা সম্ভব হচ্ছে।
ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু। কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি নি। অ্যামেরিকা নির্বাচনের সময় যে ভূমিকা নিয়েছিল, তখন ভারত একটা কথাও বলেনি, কোনও ভূমিকা রাখেনি। একেবারে নিরপেক্ষ ভূমিকা তখন ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। ভারতে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা নিজেদের শক্তিতে টিকে আছি, ভারতের দয়ায় নয়। নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশ্বরদেরই মানায়।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে। আমরা কয়েক বার বলেছি, দুষ্টু ছেলে ইজরায়েল এখন আমেরিকাকেও মানে না। এখন বাইডেন (মার্কিন প্রেসিডেন্ট) নির্দেশ দেয়, তাঁর নির্দেশও মানে না। তিনি আরো বলেন, হিটলারের হলোকাস্টের মতো আজকে নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে। বাইডেন বলে অস্ত্র বন্ধ করে দেব। অ্যামেরিকা সাহায্য না করলে ইসরালেলে কিছুই করার নেই। অ্যামোরিকা অস্ত্র না দিলেও এখন নেতানিয়াহু একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা জাতিসংঘেকেও পাত্তা দেয় না। এর মধ্যে দিয়ে ইসরায়েল যুদ্ধংদেহী মনোভব দেখাচ্ছে। যা সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। সারাবিশ্ব এ নিয়ে সোচ্চার। অ্যামেরিকা, ইউরোপে গাজার প্রতি সহমর্র্মিতা জানিয়ে কর্মসূচি করছে। এ অবস্থায় আমাদেরকেও আরো সতর্ক থাকতে হবে। বিএনপি এ ব্যাপারে কোনও কথা বলছে না। ছাত্রলীগ বড় সমাবেশ করায় তাদের ধন্যবাদ জানাই।
১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১৭ মে উদযাপনে যথাযথ কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর ও সহযোগী সকল সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে অনুসরণে এবং সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণ করবে। সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নে একই কর্মসূচি পালিত হবে। কারণ শেখ হাসিনা না এলে দেশে গণতন্ত্র থাকতো না।
দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তীর কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হবে ২৩ জুন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, হীরক জয়ন্তী সারাদেশে আমরা ব্যাপকভাবে পালন করবো।
প্রথম ধাপের উপজেলা নির্বাচন খুব ভাল বলতে পারছেন না জানিয়ে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি ক্যাজুয়ালিটি কিংবা প্রাণহানির একটি ঘটনাও নেই। এ রকম একটা নির্বাচন আমরা করেছি। তাহলে এ কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। তিনি আরো বলেন, এ রকম একটা নির্বাচন আমরা করেছি। আপনারা (বিএনপি) আসবেন না, অন্য দল আসবে না, সে রকম অবস্থায় যখন পরেছে এটা আমি খুব ভাল বলবো না, মোটামুটি সন্তাষজনক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভোট বর্জনের আহ্বানকে দলে নেতা-কর্মীরাই প্রত্যাখান করে অনেকে নির্বাচন করেছে। এবং বিএনপির সিদ্ধান্তকে তাদের নেতা-কর্মীরাই বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তিনি আরো বলেন, বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত এখন উদ্ভট গাল গল্পে পরিণত হয়েছে। দলে কেউ কারো কথা শোনে না। কেউ কাউকে মানে না। আর আমাদের নেত্রী স্থানীয় সরকার ব্যবস্থাকে উন্নত করেছেন, শক্তিশালী করেছেন। এখন গ্রামগুলোকে বাংলাদেশে শহর মনে হয়।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে বিএনপি কোন কিছুই আদায় করতে পারবে না। তারা মুখে চৌকশ কথার ফুলঝুড়ি ছড়াবে, ভেতরে ভেতরে চরম হতাশা তাদের নেতাদের আচ্ছন্ন করেছে। তারা হাস্যকর কথা বলে, চেষ্টা করছে ঠান্ডা করার। কিন্তু হালে পানি পাচ্ছে না। যতদিন সুষ্ঠু গণতান্ত্রিক ধারার ইতিবাচক রাজনীতিতে ফিরে না আসবে, তত দিন তারা আরো জনবিচ্ছিন্ন হবে।
মূল্যস্থিতি নিয়ে দেশ সফল উল্লেখ করে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন প্রতিদিন হু হু করে দ্রব্যমূল্য বেড়েছে। তারা কখনো নিয়ন্ত্রণে আসতে পারেন নি। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বাত্বক চেষ্টা করছি, সফলতা আসবেই, কারণ উদ্যোগটা আন্তরিক। শেখ হাসিনার উদ্যোগে সততা এবং আন্তরিকরা আছে। সে জন্য সফলতাও আশা করতে পারি।
যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, আফজাল হোসেন, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট