1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টঙ্গী দত্তপাড়ায় রান্না ঘরের গ্রীল কেটে বাসা বাড়িতে ডাকাতি | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

টঙ্গী দত্তপাড়ায় রান্না ঘরের গ্রীল কেটে বাসা বাড়িতে ডাকাতি

কাজী কিয়া টঙ্গী থেকে
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১০ বার

 

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়ায় রান্না ঘরের গ্রীল কেটে বাসায় প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজকে (৩৭) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাতরা। পরে ডাকাত দল বাসা থেকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও ১ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার ভোর রাতে টঙ্গী দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুলের প্রধান ফটকের উল্টো পাশে এমরান ভিলায় এই ঘটনা ঘটে।
থানা সুত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সাহাজ উদ্দিন সরকার স্কুল সংলগ্ন ওসমান গনি রোড এলাকায় এমরান ভিলা নামে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রীল কেটে বাসার ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে ওই বাসার বাসিন্দা আহসান উল্যাহ ও তার পরিবারের সদস্যদের দেশীয় ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে বাসায় থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে শফিকুর রহমান সবুজ নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এলে ডাকাত দল পুনরায় রান্না ঘরের কাটা গ্রীল দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত সবুজকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে বললে ভুক্তভোগীর পরিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট