1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে ছাই : আহত ২ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে ছাই : আহত ২

হোসেন সুমন কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৭ বার

 

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারে ঈদগাঁওতে অগ্নিকান্ডে ৪২ দোকান দোকান পুড়ে গেছে। দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ মে) ভোর ৫ টায় ঈদগাঁও বাজারের বাঁশঘাটাস্থ ঐতিহ্যবাহী ফার্নিচার মার্কেটে অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ২/৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এত আহতরা হলেন, ইসলামাবাদ হরিপুর গ্রামের বাবুলের পুত্র শফিক,ইউছুফেরখীল এনামুল হক পুত্র কামাল উদ্দিন বলে জানা যায়।
আহতদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অপরজন কামাল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ফার্নিচার ব্যবসায়ী আবছার।

ব্যবসায়ীরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪২টি ফার্নিচার শো-রুম ও কারখানা পুড়ে আনুমানিক ৫ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তৈরি ফার্নিচার, ফার্নিচার তৈরী ও ফিনিশিংয়ের মূল্যবান যন্ত্রপাতি, সাইজ করা রদ্দা, হাজার হাজার ঘনফুট চেরাই কাঠ, হার্ডওয়ারসামগ্রী, মূল্যবান কাগজপত্রসহ দোকানঘর পুড়ে গেছে।

রামু ফায়ার স্টেশন লিডার জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর রামু ও চকরিয়া ফায়ার স্টেশনের ৩ টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানায় এ লিডার।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা মতে, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আবেদনকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপন করা হবে বলে জানান ইউএনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট