1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টেলিফোন প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন এর প্রার্থীতা আপিলেও বহাল | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

টেলিফোন প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন এর প্রার্থীতা আপিলেও বহাল

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১১ বার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় গত ৫ মে শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ১৪ মে শাহাদাত হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। গত ১৬ মে জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন কে তার নির্বাচনী প্রতীক টেলিফোন বরাদ্দ দেন।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কোম্পানীগঞ্জ উপজেলার অন্য আরেকজন চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল আপিলের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন।
আজ ২৩ মে আদালত পিপুলের করা আবেদন খারিজ করে বহাল আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল টুটুল। গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।

একরামুল হক টুটুল গণমাধ্যমকে জানান, ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে তিনি প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যে অপর প্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেন। যেটি আজ (বৃহস্পতিবার) খারিজ হয়ে যায়। ফলে শাহাদাত হোসেন নির্বাচন করতে পারবেন।

৫ মে জেলা রিটার্নিং অফিসার ও ৯ মে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেটও মনোনয়নপত্র বাতিল করলে শাহাদাত হোসেন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ১৪ মে হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

উল্লেখ্য তৃতীয় ধাপে আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট