পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পূর্ববর্তী ও পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।
২৫ মে দুপুরে নোয়াখালী জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহিদ আহসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি নুরজাহান নিলা , পিডি কর্মকর্তা রুহুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট সহকারী পরিচালক নুরুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । নোয়াখালী ৫ টি উপকূলীয় উপজেলার ৪৬৬ টি আশ্রয় কেন্দ্র, ১০২ টি মেডিকেল টিম ও ৮ ৩৬০টি স্বেচ্ছাসেবক কর্মী সর্বদাই নিয়োগ থাকবে বলে জানান কর্মকর্তারা। নোয়াখালী কন্ট্রোল রুম নং ০১৭২৪০৯৬২৬৯ ।