1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে বিএনপির কারানির্যাতিত ও আহত নেতাকর্মিদের সংবর্ধনা | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে বিএনপির কারানির্যাতিত ও আহত নেতাকর্মিদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৭ বার
 নোয়াখালীতে বিএনপির কারানির্যাতিত ও আহত নেতাকর্মিদের সংবর্ধনা
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৮২টি সাংগঠনিক ইউনিটে চলমান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে  বিএনপির কারানির্যাতিত ও আহত নেতাকর্মিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে জেলা শহর মাইজদীল রশিদ কলোনীতে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদল এই সংবর্ধনা ও সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে  জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির, সহ-সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদ, সদস্য সোহেল আলম ও হেদায়েত হোসেন ভুঁইয়া প্রমখূ।
 এ দিকে তার পূর্বে জেলা শহরে আসার পথে আমন্ত্রিত নেতারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলায় বৃক্ষরোপন করেন। পরে বিগত আন্দোলন সংগ্রামে আহত বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, বেগমগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাহের আলম লিটন ও নোয়াখালী শহর যুবদলের আহ্বায়ক আরিফের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের পক্ষ থেকে তাদের সান্ত্বনা ও উপহার সামগ্রী প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট