বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার ১জুন বিকেল ৪ টায়
নোয়াখালী প্রেসক্লাব পরিদর্শন করেন । এ সময় তিনি প্রেসক্লাব ভবনের সামনে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে সাংবাদিকদের সাথে ফটোসেশনে যোগ দেন।
পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় প্রেসক্লাব সভাপতি বখতিয়ার সিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু আধুনিক নোয়াখালী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণে নোয়াখালীর কৃতি সন্তান সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারের সুদৃষ্টি কামনা করেন। পরে তার হাতে প্রস্তাবিত নোয়াখালী কমপ্লেক্সের নকশা হস্তান্তর করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
এসময় পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি আমাদের সবার জন্য অনেক গর্ব ও অহংকারের বিষয়। সারা বাংলাদেশের মধ্যে কেবল নোয়াখালী প্রেসক্লাবই এ গৌরব ও অহংকারের দাবিদার। বঙ্গবন্ধুর হাতের ষ্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কর্মাকান্ডে এগিয়ে নেওয়ার লক্ষে সম্ভব সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ছাড়াও জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।