বাংলা সিটি পি এল সির অফিসের শুভ উদ্বোধন। ১ এ জুন শনিবার বিকেল তিনটায় কোম্পানির নিজস্ব অফিস মতিঝিল গাউসে পাক মার্কেটের সপ্তম তলায় আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ডঃ সৈয়দ এনামুল হোসেন সাবেক সচিব শিক্ষা মন্ত্রণালয়। এ সময় শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানির নির্বাহী পরিচালক মোঃ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন কোম্পানির কোষাধাক্ষ মোঃ ফেরদৌস আহমেদ সাবেক ম্যানেজার ইসলামী ব্যাংক। এই সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান, মার্কেটিং পরিচালক আলাউদ্দিন খান, বাদশা মিয়া, শফিকুল ইসলাম
এবং ডাইরেক্টর শেয়ার হোল্ডারগুন।