1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজশাহী নেসকোতে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়াই ৩১ কর্মকর্তা কর্মচারীর যোগদান | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

রাজশাহী নেসকোতে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়াই ৩১ কর্মকর্তা কর্মচারীর যোগদান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২০১ বার

 

রাজশাহীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে থাকা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে (নেসকো) কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও, পরীক্ষা ছাড়াই ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ পাওয়ার পর নেসকোর বিতর্কিত এ নিয়োগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে ।

তথ্যসূত্র মতে জানা যায় নেসকোতে প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের ৩১ কর্মকর্তা কর্মচারীকে সম্প্রতি চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। অভিযোগে জানা গেছে, নিয়োগ প্রাপ্তদেরকে প্রথমে কৌশলে এ্যাডহকে নিয়োগ করা হয়। পরে কয়েক মাসের মধ্যে পরিচালনা পর্ষদের সভায় তাদের চূড়ান্ত নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সুকৌশলে তাদেরকে নেসকোর অধিক্ষেত্র উত্তরাঞ্চরের বিভিন্ন জেলা ও উপজেলা বিতরণ ও সরবরাহ কেন্দ্রে পদায়ন করা হয় ।
অনুসন্ধানে জানা যায়, নেসকোর পরিচালনা পর্ষদের ১০৪তম সভায় ৩১ কর্মকর্তা-কর্মচারীকে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত হয়। এই বোর্ড সভার কোনো কার্যবিবরণী কোম্পানির ওয়েবসাইটে দেওয়া হয়নি শাক দিয়ে মাছ ঢাকার মতন সুকৌশলে নিয়োগ সম্পন্ন করা হয়।
এ কোম্পানির রাষ্ট্রায়ত্ত নীতিমালা অনুযায়ী জনবল নিয়োগের ক্ষেত্রে জাতীয় একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা বিধান রয়েছে। একেকটি পদে একাধিক যোগ্য আবেদনকারী আবেদন থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণেও
সুনিদৃষ্ট বাধ্যবাধকতা রয়েছে ।

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে নীতিমালা লঙ্ঘন করে ৩১ কর্মকর্তা-কর্মচারীকে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে নানাবিধ জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।

রাজশাহীতে নেসকোর উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের লোকজনকে নিয়োগ দিতেই এই সুকৌশলে এই পন্থা অবলম্বন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকে এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে বলা হয়, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম ও নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ গোলাম আহম্মদসহ কতিপয় কর্মকর্তা মিলে এ নিয়োগবাণিজ্য করেছেন।
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নেসকো ও সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে তারা নিয়ম বহির্ভূত ভাবে ৩১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদান করেছে। এর মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থও হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে ।

দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ-১ সূত্রে জানা গেছে, নেসকোর আলোচিত ৩১ নিয়োগ সংক্রান্ত নথিপত্র চেয়ে দুদক ১৫ জানুয়ারি নেসকো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সম্প্রতি নিয়োগের নথিপত্র দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে। দুদক ইতিমধ্যে নেসকোর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছেন।
অভিনব কায়দায় ৩১ নিয়োগের বিষয়ে কথা বলতে নেসকোর সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহাম্মদের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে এ বিষয়ে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এই বিষয়ে পরে কথা হবে বলে তিনি জানান ।
দুদকের সহকারী পরিচালক (অনু ও তদন্ত-১) মো. আশিকুর রহমান জানান, নেসকোর ৩১ নিয়োগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে তাই হবে। এ বিষয়ে এখন এর বেশি কিছু বলা সম্ভব নয় বলে উক্ত কর্মকর্তা মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট