1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নীলফামারীতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নারীদের ছয়মাস ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নীলফামারীতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নারীদের ছয়মাস ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৮ বার

মোঃ হারুন উর রশিদ, নীলফামারী,

নীলফামারীতে নারীদের প্রযুক্তিগতভাবে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হার পাওয়ার প্রকল্পের আওতায় ছয়মাস ব্যাপি”প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন/২৪) দুপুরে সদর উপজেলার চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রকল্পের আওতায় ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সের উদ্বোধন করেন সদর আইসিটি অফিসার রতন চন্দ্র রায়।

তিনি বলেন, ঘরে বসেই ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে কর্মসংস্থান গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামকরণ করা ‘হার পাওয়ার’ নামক প্রকল্পের মাধ্যমে সারাদেশে নারীদেরকে প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে কাজ শুরু করছে আইসিটি বিভাগ। এরই ধারাবাহিকতায় এবারে দ্বিতীয় পর্যায়ে চারটি ব্যাচে মোট ৮০ জন নারীকে পাঁচ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। সেইসাথে মেন্টরশিপ হবে ১ মাস। তাদের প্রত্যেককে যাতায়াত ভাতা, ব্যাগ, ম্যানুয়াল, ল্যাপটপ এবং সনদপত্র দেওয়া হবে।

আইসিটি অফিসার বলেন, এরআগে ১ম পর্যায়ে গ্রাফিক্স ডিজাইন দুইটি ব্যাচে ৪০ জন, ডিজিটাল মার্কেটিং একটি ব্যাচে ২০ জন এবং ওয়েব ডেভলপমেন্ট একটি ব্যাচে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও বক্তব্য রাখেন, চাঁপ্রশিক্ষণ বাস্তবায়নকারী সংস্থা টিম ক্রিয়েটিভ এর প্রশিক্ষক নাজমুল হাসান, দেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায়।

তারা বলেন, আমাদের দেশের নারীরা এখন পিছিয়ে নেই। তারা বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি একটি প্রকল্প হলো হার পাওয়ার প্রকল্প। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় আমাদের দেশের নারীরা প্রশিক্ষণ নিয়ে আইটি সেক্টরে দক্ষ হচ্ছে। সেইসাথে বিনামূল্যে ল্যাপটপ পাচ্ছেন তারা।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে কোর্সটির প্রশিক্ষক শিমু আক্তার সাথি, মোঃ শাহিদ হাসান, জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট