1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০০ বার
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলেন, উপজেলার চরজব্বর ইউনিয়নের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)। সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদেনর ন্যায় দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরেন। এরপর এক সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে ছোট লামিয়া পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনে সুইমেরও মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়।  কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট