1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিনকে অবসর দিলো সরকার | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিনকে অবসর দিলো সরকার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০০ বার

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিয়েছে সরকার। এছাড়া পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জেনারেল এস এম শফিউদ্দিনকে অবসর দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাহিদা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ আগামী ২৩ জুন অপরাহ্নে পূর্ণ হবে। বিধায় প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ওই তারিখ অপরাহ্ন থেকে ছুটি পাওনা সাপেক্ষে তার অনুকূলে এক বছর অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর এবং ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
২০২১ সালের ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে, জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিল সরকার।

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিয়েছে সরকার। এছাড়া পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জেনারেল এস এম শফিউদ্দিনকে অবসর দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাহিদা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ আগামী ২৩ জুন অপরাহ্নে পূর্ণ হবে। বিধায় প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ওই তারিখ অপরাহ্ন থেকে ছুটি পাওনা সাপেক্ষে তার অনুকূলে এক বছর অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর এবং ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
২০২১ সালের ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে, জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিল সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট