1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চৌদ্দগ্রামে হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেফতার। | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চৌদ্দগ্রামে হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯১ বার

চৌদ্দগ্রামে হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেফতার।
আলী হোসেন লিটন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও হত্যা মামলার ০৬ জন জিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম। চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)সুজন কুমার চক্রবর্তী, এসআই(নিঃ)আব্দুল কুদ্দুস, এএসআই(নিঃ)মোঃ হারুন অর রশিদ, এএসআই(নিঃ)মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সনিয়ে (১১জুন ও ১২ জুন রাতে) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও হত্যা মামলার ০৬ জন জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হয় ।গ্রেফতারকৃত আসামীরা হলো, নানকরা গ্রামের আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব ওরফে তামিম, ফকিরহাট গ্রামের মফিজুল ইসলামের ছেলে মামুন মিয়া, শুভপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম এর ছেলে মোঃ সোহাগ, শিলরী গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে হত্যা মামলার আসামী মাহফুজুর রহমান খন্দকার, নাটাপাড়া গ্রামের আনা মিয়ার ছেলে মাদক মামলার আসামী মোঃ মোরশেদ, শুভপুর উত্তরপাড়া গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে মাদক মামলার আসামী মোঃ বাবুল মিয়া ওরফে সিএনজি বাবুল।বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট