: রাঙামাটি জেলা লংগদু উপজেলায় বজ্রপাত এ- প্রাণ গেলো (চার) জনের। ঘটনাটি গতকাল শনিবার আনুমানিক বিকাল (৩) ঘটিকারদিকে । মাইনী বাজার হতে ইন্জিন চালিত যাত্রীবাহী বোট ভাসাইন্যাদমের উদ্দেশ্য রওনা করেন, মাঝপথে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়। মিনাবাজার নামক এলাকায় যখনি ইন্জিন চালিত যাত্রীবাহী বোটটি অতিক্রম করে তখনি এই ঘটনাটি ঘটে। তথ্যমতে, জানা যায় ঘটনাস্থলে মারা যান তিনজন একজন পানিতে পড়ে নিখোঁজ
পানিতে পড়া নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি । বজ্রপাতে নিহত ( ৪) ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
এবং স্থানীয় তথ্যমতে , জানা যায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মোঃ ইব্রাহিমের স্ত্রী রীনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। আটারকছড়া ইউনিয়নের মৃত ব্যক্তি নিজ গৃহের বারান্দায় অবস্থান করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।