1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চৌদ্দগ্রামে চিহ্নিত সন্ত্রাসীরা এক বিধবার বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

চৌদ্দগ্রামে চিহ্নিত সন্ত্রাসীরা এক বিধবার বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯৬ বার

 

কুমিল্লার চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে এক বিধবার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিধবা বাদি হয়ে আ’লীগ নেতা ইউসুফ আলী ও যুবলীগ কর্মী মোঃ সোহাগসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় বুধবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামে। অভিযুক্ত ইউসুফ আলী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক।
থানায় দায়েরকৃত অভিযোগে বিধবা আছমা বেগম উল্লেখ করেন, তাঁর স্বামী মরহুম আনোয়ার হোসেন যুবলীগ কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও মোঃ সোহাগের সাথে গ্রামবাসীর সামাজিক বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত দশটায় পূর্ব পরিকল্পিতভাবে ইউসুফ আলী ও মোঃ সোহাগের নেতৃত্বে ১১-১২ জনের একটি দল জোনায়েদ হোসেন রনি ও জোবায়েত হোসেন রবিনকে নিজ বসতঘর থেকে ধরে রাস্তায় নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করেছে। এক পর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে হামলাকারীরা আমার বাড়ির প্রবেশমুখের টিনের বেড়া ও ঘর ভাংচুর করে। তারা আমার ঘরের সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এরপর জোরপূর্বক হামলাকারীরা ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শোর-চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, ‘ভুক্তভোগী মহিলা আমাকে বিষয়টি জানিয়েছে। গ্রামবাসীর সাথে ইউসুফ আলীর পরিবারের দীর্ঘ বছর ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে এবং একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে মিমাংশার চেষ্টা করা হয়েছিল’।
অভিযুক্ত ইউসুফ আলী বলেন, ‘আমার নেতৃত্বে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। বরং বিধবা আছমা বেগমের লোকজন উল্টো আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের বাড়িঘর ভাংচুর কে করেছে আমি জানি না’।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘ছোটখিল গ্রামে আধিপত্য নিয়ে দুই পক্ষের দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’।
অভিযুক্ত ইউসুফ আলীর বিরুদ্ধে মসজিদের টাকা আত্নসাত, মিথ্যা মামলা দিয়ে সাধারণ জনগণকে হয়রানী, মসজিদ, মক্তব ও কবরস্থানের নামে একাদিক সরকারী প্রকল্পের টাকা আত্নসাতের নানান অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইউসুফ আলীর শীর্ষ সুদি সোহাগ থানায় লিখিত মুচলেকাও দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট