1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রেলপথে দূরত্বভিত্তিক রেয়াত পুনর্বহাল দাবিতে নোয়াখালীতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

রেলপথে দূরত্বভিত্তিক রেয়াত পুনর্বহাল দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩৩ বার

 

বুধবার বিকেলে জেলা শহরের মাইজদী কোর্ট স্টেশনে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে থেকে রেলে দূরত্বভিত্তিক রেয়াত বাতিল কার্যকর করা হয়েছে। রেয়াতি ব্যবস্থার কারণে দূরপাল্লার ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহনে ছাড় পেয়ে থাকতেন যাত্রীরা। এ ব্যবস্থায় ১০০ কিলোমিটারের মধ্যে কোনো ছাড়ের সুবিধা না থাকলেও ১০১ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের ভ্রমণে ভাড়ার ওপর ২০-৩০ শতাংশ রেয়াত ছিল।
১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী রেলের ভাড়া বাড়ছে বলে জানিয়েছিলেন।

সেসময় ভাড়া বৃদ্ধির গুঞ্জন ওঠার পর রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম গণমাধ্যমকে জানিয়েছিলেন রেলের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। রেলমন্ত্রী বলেন, যখন রেয়াতি দেওয়া হয়েছিল, তখন তো রেলে প্যাসেঞ্জার চড়তো না। তখন রেয়াত দিয়ে যাত্রীদের আকর্ষণ করা হত। এখন তো ট্রেনে প্যাসেঞ্জার ওঠে, পর্যাপ্ত যাত্রী ওঠে ট্রেনে।

রেলপথ ঢাকা থেকে দাউদকান্দি উপজেলা হয়ে লাকসাম প্রবেশ করলে এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের বর্তমান দূরত্ব ৩২১ কিলোমিটার থেকে ৯০ কিলোমিার হ্রাস পাবে। অর্থাৎ এ রুটের দৈর্ঘ্য হবে ২৩১ কিলোমিটার। মানে এ অঞ্চলের যাত্রীদের বাড়তি ৯০ কিলোমিটারের ভাড়া দিতে হবে।
বক্তারা আরও বলেন, ফেনীর যাত্রীরা ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, জয়দেবপুর ঘুরে ঢাকা শহরে যেতে হয়। এতে বাড়তি সময় গেলেও বাড়তি ভাড়া দিতে হত না। এখন রেলওয়ে সৃষ্ট ঘোরাপথের ৯০ কিলোমিটারের ভাড়ার দায় মেটাতে হবে ফেনীর যাত্রীদের। অথচ রাষ্ট্রের চোখে ভাড়া বৃদ্ধির কথা অস্বীকার করা হচ্ছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নোয়াখালী জেলা কমিটির সদস্য শান্ত ভুইয়া। প্রধান বক্তা ছিলেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান। বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, সুশীল সমাজের প্রতিনিধি ইয়াসির জামান, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাক, গণকমিটির সংগঠক মামুনুর রশিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নোয়াখালীর সংগঠক মো: শামসুদ্দিন শিপন পূর্ণ শেখ শামশির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য নফিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট