জেলা গোয়েন্দা শাখা(ডিবি), নোয়াখালী অভিযান পরিচালনা করে মোবাইল ঠিক করে দেয়ার নামে প্রবাসীর স্ত্রীর মোবাইল হতে তাঁর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগে উঠেছে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সংরক্ষিত মোবাইলসহ ০১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ভিকটিম শিল্পী(২৪) গৃহিনী। তার স্বামী দক্ষিন আফ্রিকা প্রবাসী। অভিযুক্ত আব্দুর রহিম(২৯), পিতা-আবুল কালাম, মাতা-মৃত পেয়ারা বেগম, সাং-কুতুবপুর(মিয়াজান মিঝি বাড়ী), ০২নং ওয়ার্ড, ১২নং কুতুবপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার মোরশেদ কমপ্লেক্স ৪ তলায় মদিনা টেলিকম নামীয় দোকানের কর্মচারী। ভিকটিম অনুমান ০৬ মাস পূর্বে উক্ত মদিনা টেলিকম দোকান হতে ০১টি মোবাইল সেট কিনে অভিযুক্ত আব্দুর রহিম(২৯) কে উক্ত মোবাইলে গুগল আইডিসহ যাবতীয় সেটিং সঠিক করে দেয়ার জন্য বললে অভিযুক্ত আব্দুর রহিম(২৯) ভিকটিমের মোবাইলে গুগল আইডিসহ যাবতীয় সেটিং সঠিক করে দেয়। কিন্তু অভিযুক্ত আব্দুর রহিম(২৯) ভিকটিমের মোবাইলের সেটিং ঠিক করার সময় অসৎ উদ্দেশ্যে ভিকটিমের মোবাইলের জি-মেইল আইডি ও জি-মেইল আইডির পাসওয়ার্ড নিজের কাছে সংরক্ষণ করে রাখে। ভিকটিম তার প্রবাসী স্বামীর অনুরোধে নিজের অর্ধ নগ্ন-ছবি ও ভিডিও তুলে তার স্বামীর কাছে প্রেরণ করেন। কিন্তু ভিকটিমের অর্ধ নগ্ন ছবি গুগল আইডিতে গিয়ে সেভ হয়। অভিযুক্ত আব্দুর রহিম(২৯) ভিকটিমের জি-মেইল আইডি তার মোবাইলে লগ ইন করে ভিকটিমের উক্ত নগ্ন ও অর্ধ নগ্ন ছবি সংগ্রহ করে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভিকটিম চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে অভিযুক্ত আব্দুর রহিম(২৯) ফেসবুক আইডি খুলে উক্ত আইডিতে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকি প্রদান করে। ভিকটিম উক্ত বিষয়ে পুলিশ সুপার, নোয়াখালী বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় অভিযোগটির অনুসন্ধানভার ডিবি, নোয়াখালীর উপর ন্যস্ত করেন।
উক্ত অভিযোগ প্রাপ্তীর পর ডিবি পুলিশের একটি টিম মাঠ পর্যায়ে কাজ করাকালীন এসআই(নিঃ) মোঃ সফিক উল্যাহ ২৯ জুন বিকাল ০৪.টায় বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভা মোরশেদ কমপ্লেক্স শপিং সেন্টারে ৪ তলায় মদিনা টেলিকম নামীয় দোকান হতে অভিযুক্ত আব্দুর রহিম(২৯)কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামী রহিম( থেকে ভিকটিমের জি-মেইল আইডি লগ-ইন করা এবং ভিকটিমের নগ্ন ও অর্ধ নগ্ন ছবি এবং ভিডিও সংরক্ষিত মোবাইল ফোনটি বিধি মোতাবেক জব্দ করা হয়।
বেগমগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।