1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ, কয়েক কিলোমিটার যানজট দুর্ভোগে যাত্রী | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ, কয়েক কিলোমিটার যানজট দুর্ভোগে যাত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৯২ বার

 

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৪ জুলাই দুপুর ১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে পরিবহন বন্ধ থাকতে দেখা যায়।
সেখানে শিক্ষার্থীরা হাতে থাকা প্ল্যাকার্ড ও পোস্টার উঁচিয়ে ধরে স্লোগান দিতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা আছে, মুক্তিযুদ্ধের মূলকথা সুযোগের সমতা, কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, এক দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক।
আন্দোলনরত শিক্ষার্থী আনোয়ার হোসেন, রাজীব দাশ, সুমিত কর্মকার ও আমজাদ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রথমে দাবি জানিয়েছি। আমাদের কথা রেখেছিল সরকার। কিন্তু হাইকোর্ট আবার সেটাকে স্থগিত করেছে। আমরা চাই, ২০১৮ সালের পরিপত্র আবার পুনর্বহাল থাকুক।
তারা বলেন, গরিব দুঃখীর বাংলাদেশে কিসের কোটা। একটা ছেলে সারাদিন পড়বে আর যুদ্ধ করবে আর চাকরি পাবে কোটাধারীরা। এটা একটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা কোটা চাই না। যতক্ষণ না রায় পুনর্বহাল করা হবে আমরা সড়ক থেকে ছেড়ে যাবো না।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট